Trending Now

সাতক্ষীরায় পুলিশের এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

Date:

সাতক্ষীরাঃ  সাতক্ষীরায় আজহার আলী(৫৮) নামের এক পুলিশ উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার পুলিশ লাইন্স ব্যারাকে নিজ শয়ন কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা।মৃত আজহার আলী যশোর জেলার রাজারহাট থানা এলাকার মৃত মো: নুরুজ্জামানের ছেলে। তিনি সাতক্ষীরা জজ কোর্টে উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন বলে সদর থানার ওসি মহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। 

সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সকালে ওই পুলিশ কর্মকর্তা ফজরের নামাজ পড়ার কিছুক্ষণ বাদে সহকর্মীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে সুরতহাল রিপোর্টের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। 

এদিকে মৃত ওই পুলিশ সদস্যের ছোট ভাই মো. জালাল উদ্দীন জানান, বছর পাচেক আগে কুষ্টিয়ায় একটি দুর্ঘটনার কারনে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও শিল্পাঞ্চলের সার্বিক...

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​বিশেষ প্রতিনিধি চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায়...

সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে...