Trending Now

সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত

Date:

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে পদযাত্রাটি সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলো অতীতে কার্বন নিঃসরণ কমিয়ে ক্ষতিপূরণ দেওয়ার নানা প্রতিশ্রম্নতি দিলেও তারা তাদের প্রতিশ্রম্নতি রক্ষা করেনি। বৈশি^ক উষ্ণতা প্রতিরোধে তাদের কার্বন নিঃসরণ কমাতে হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।

বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লাখ লাখ মানুষ উদ্বাস্তু হচ্ছে। জনজীবনে সংকট প্রকট হচ্ছে। জীবন—প্রকৃতি, মাটি, পানি, স্বাস্থ্য, কৃষি ও সুন্দরবনে বৈরী অবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্বের ধনী দেশগুলোকে অবশ্যই এর দায় নিতে হবে। এসময় বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, উদীচীর  সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য শাহনাজ পারভীন ও জয় সরদার, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...