Trending Now

সাতক্ষীরায় চারটি আসনে নৌকার প্রার্থী হলেন যারা

Date:

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিনটিতে নতুন প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া অপরটিতে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচিত সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।
সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জের আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. আ ফ ম রুহুল হক।

এছাড়া সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...