Trending Now

সর্বোচ্চ রেমিট্যান্স আহরণে বিশেষ সম্মাননা পেল ইসলামী ব্যাংক

Date:

সংলাপ প্রতিবেদক : সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ স্মারক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। 

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বায়রার সভাপতি মো. আবুল বাশার এবং ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. রেজাউল করিমসহ মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সংলাপ তিনটি মন্ত্রণালয় এবং দুটি দপ্তরে নতুন...

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে রুবেল নামে একজন গুলিবিদ্ধ

সংলাপ রিপোর্ট বিভিন্ন সোর্স মারফত জানা যায় যে, অদ্য...

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

সংলা রিপোর্ট চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে সফল...