Trending Now

সরকারের চেয়েও মানুষের শক্তি বেশি: ইউনূস

Date:

সংলাপ ডেস্ক

দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, “সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি।”

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হল সবাইকে মনে করিয়ে দেওয়া, যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়… আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।”

প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে মন্তব্য করে নোবেলজয়ী ইউনূস বলেন, “সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।”

দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

অন্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...