Trending Now

সমাবেশে মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানাল কৃষক লীগ

Date:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের লোগো। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সংগঠনটির সভাপতি সমীর চন্দ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কৃষক লীগের সভাপতি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কৃষক দলের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছি। 

এই কৃষক সমাবেশে তাদের বক্তব্যের স্বাধীনতা ও কৃষকের পক্ষে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। 

এমনকি তাদের সম্মানের সঙ্গে যোগদান ও সমাবেশ শেষে তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছি।

সমীর চন্দ বলেন, ‘কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তার সহকর্মীর মুঠোফোন থেকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করেছিলেন। আগামী কৃষক সমাবেশ এবং আমার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি।’

তিনি আরও বলেন, ‘আমিও তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। 

তা ছাড়া শনিবারের কৃষক সমাবেশে উপস্থিত হয়ে কৃষকের জন্য কৃষক দল কী কী করেছে, তার চিত্র তুলে ধরার জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...