Trending Now

সংস্কার সুপারিশ ‘ঐকমত্য ছাড়া গ্রহণযোগ্য হবে না’: ফখরুল

Date:

সংলাপ প্রতিবেদক

রাষ্ট্র সংস্কারে কমিশনগুলোর দেওয়া সুপারিশের কোনো কিছুই ‘ঐকমত্য ছাড়া গ্রহণযোগ্য হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা এসব রিপোর্ট নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। এজন্য যে, পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি।”

ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। দেশে হাল ধরার পর অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিয়ে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে।

চলতি বছর ১৫ জানুয়ারি প্রথম ধাপের ছয় কমিশনের মধ্যে চারটির প্রতিবেদন জমা পড়েছে। এ মাসের মধ্যে বাকি দুই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, “এখানে সরকার যে বলেছে এবং পরিকল্পনা করেছে, রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করবে এবং তারপরেই সিদ্ধান্ত হবে।”

“ঐকমত্য ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না।”

জুলাই-আগস্টের মধ্যে বিএনপি জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু কোনো কোনো পক্ষ থেকে বলা হচ্ছে যে, এই দাবিটি অবাস্তব। এতো দ্রুত নির্বাচন ও সংস্কার সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আমরা বরাবর এক কথা বলে এসেছি যে, সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে।

“আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিস্কার করে বলতে পারি যে, আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব।”

সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিএনপির বিপরীত অবস্থানে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির, যারা ইতোমধ্যে দল গঠনের উদ্যোগ নিয়েছে।

সংগঠন দুটি সংস্কার শেষে জাতীয় নির্বাচনের পক্ষে। তার আগে তারা স্থানীয় সরকারের নির্বাচন চায়। অন্যদিকে ‘প্রয়োজনীয়’ সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় বিএনপি। বেশির ভাগ রাজনৈতিক দলেরও একই অবস্থান।

শুক্রবার পঞ্চগড়ে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ছয় মাসের মধ্যে নির্বাচন করা অসম্ভব।

তার আগে সকাল ১১টায় বিএনপি মহাসচিব দলের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন। তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন নেতা-কর্মীরা।

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দিনব্যাপী কর্মসূচি পালন করছে।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন-কর্ম তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, তখন তিনি একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রে নতুন করে সংস্কার কাজ শুরু করেছিলেন।”

জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে সংস্কার শুরু করার বিষয়টি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তিনি বদ্ধ অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতির পরিকল্পনা চালু করেন, কৃষিতে বিপ্লব হয়েছিল।” (তথ্য সূত্র বিডিনিউজ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...