Trending Now

শেরপুরে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা : কারাগারে ৫১জন

Date:

শেরপুর সংবাদদাতা : বিএনপি ঘোষিত সকাল-সন্ধা হরতালের আগের রাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এনে ৫১ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় সারা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে তাদের  বিরুদ্ধে মোট ৬টি মামলা করেছে পুলিশ। আর এতে আসামি করা হয়েছে প্রায় সাড়ে ৪০০ জনের অধিক নেতাকর্মীর। ২৯ অক্টোবর বিকেলে তাদের আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে।

মামলাগুলোর মধ্যে শেরপুর সদর থানায় ৫৭ জনের নাম উল্ল্যেখ করে এবং আরও অনেককে অজ্ঞাত আসামি করে ১টি, শ্রীবরদী থানায় ৬৯ জনের নাম উল্লেখ করে এবং ৮০ জনকে অজ্ঞাত আসামি করে ২টি, ঝিনাইগাতী থানায় ৬০ জনের নাম উল্লেখ করে এবং ৪০ জনকে অজ্ঞাত আসামি করে ১টি, নালিতাবাড়ি থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে ১টি এবং নকলা থানায় ৬৫ জনের বিরুদ্ধে ১টি।

হরতালকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে সরকারের এজেন্ডা বাস্তয়ের জন্য গণগ্রেফতার করা হয়েছে বলে জানান শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। তিনি মুঠোফোনে আরও বলেন, ‘বিএনপির নিরীহ নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে পুলিশ গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে। সরকার পতনের আন্দোলনে যেন আমাদের নেতাকর্মী অংশগ্রহণ করতে না পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও শিল্পাঞ্চলের সার্বিক...

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​বিশেষ প্রতিনিধি চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায়...

সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে...