সংলাপ প্রতিবেদক
শিল্প মন্ত্রনালয়ের পেটেন্ট,নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে দায়ীত্ব পেলেন বিসিএস ১৩ তম ব্যাচের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন । ৫ মে জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারি করা প্রজ্ঞাপনে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন কে শিল্প মন্ত্রনালয়ের পেটেন্ট,নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে । জানাযায়,কর্মময় জীবনে জাহাঙ্গীর হোসেন একজন মেধাবী অফিসার হিসেবে সরকারের বিভিন্ন দপ্তরে দায়ীত্ব পালন করেন । সূত্রে জানাযায়, বিসিএস ১৩ ব্যাচের অফিসারদের অনেকেই ইতিমধ্যে সচিব হিসেবে দায়ীত্ব পেয়েছেন ।



