Trending Now

শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি অব্যাহত।

Date:

​দৈনিক সংলাপ রিপোর্ট

পোশাক কারখানাসহ দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার, শান্ত পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, শিল্পাঞ্চলে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে রাজধানী ঢাকার মিরপুরে ৩ প্লাটুন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

​নিরাপত্তা ব্যবস্থা কঠোর ও আধুনিক করতে প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (APC) এবং রায়ট কন্ট্রোল ভেহিকল (RCV)। এছাড়া প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে এলাকাগুলোতে সরাসরি বা ‘লাইভ’ মনিটরিং অব্যাহত রয়েছে । দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা ব্যবহার করছেন আধুনিক বডি ওরন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওরন ক্যামেরা।

​বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সারা দেশের এসব নিরাপত্তা ও টহল কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

​শরিফুল ইসলাম আরও জানান, শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা ও বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খিলক্ষেত ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের যোগদানের পর থেকেই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

​নিজস্ব প্রতিবেদক, রাজধানীর ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাধীন খিলক্ষেত ভূমি অফিসে...

খিলক্ষেত ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের যোগদানের পর থেকেই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

​নিজস্ব প্রতিবেদক রাজধানীর ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাধীন খিলক্ষেত ভূমি অফিসে...

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​নিজস্ব প্রতিবেদক: ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা...

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: মন্ত্রিপরিষদে নীতিগত সিদ্ধান্ত

​বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ: সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক, গণমাধ্যমের...