Trending Now

শিক্ষার্থীদের পাশে থাকবেন এমপি হাবিব হাসান

Date:

উত্তরা প্রতিনিধি : রাজধানীর বৃহত্তর উত্তরার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, শুভেচ্ছা বিনিময়, কবিতা আবৃতিসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে নবিনবরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি, ঢাকা-১৮ আসন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। অনুষ্ঠানে হাবিব হাসান বলেন, নতুন বছরে কলেজে একটি অডিটোরিয়াম নির্মাণ করা হবে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য বিনোদন দরকার আছে এরই অংশ হিসেবে এটি নির্মান হবে। গাজীপুর, কালিগজ, বাউনিয়া, আশুলিয়া, রামপুরা, বাড্ডা এলাকার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য নতুন করে নামানো হবে বাস।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিশ্বাসী হতে হবে। নৌকাকে বিজয় করতে হবে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা ছাড়া বিকল্প নেই। তিনি তাঁর মায়ের নামে পরিচালিত আছিয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার দায়িত্ব নিবেন বলে জানান ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে ছিলেন মোঃ শাহিনুর মিয়া, অধ্যক্ষ নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোঃ মতিউর রহমান হক, সভাপতি, গভর্নিং বডি, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ও সাধারণ সম্পাদক উত্তরা পুর্ব থানা আওয়ামী লীগ, আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, সভাপতি, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উত্তরা পুর্ব থানা আওয়ামী লীগ, খুরশিদ জাহান, প্রধান শিক্ষক, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, মোঃ মহসীন সরকার, সাংগঠনিক সম্পাদক দক্ষিণখান থানা আওয়ামী লীগ, কামাল উদ্দিন, আজিজুর রহমান, এমারত উদ্দিন, জাকারিয়াসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...