Trending Now

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

Date:

বিশেষ প্রতিবেদন : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকার পর সোমবার রাতে আবার ফ্লাইট ওঠা-নামা শুরু হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তিনি জানান, রাতে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে। তবে কয়েকটা ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছয় ঘণ্টা বন্ধ থাকবে। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে কোনো বিমান ওঠা-নামা করবে না। টার্মিনালসহ সবকিছু বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...