Trending Now

শপথ নিলেন জাতীয় পার্টির নবনির্বাচিত ১১ সংসদ সদস্য

Date:

সংলাপ প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বে দল‌টির কো-চেয়ারম্যান ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আ‌মিন হাওলাদার, মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু, কে এম সে‌লিম ওসমান, গোলাম কিব‌রিয়া টিপু, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উ‌দ্দিন চৌধুরী, হা‌ফিজ উদ্দিন আহ‌মেদসহ দলে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।

বুধবার সকাল ১০টা শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। বেলা ১১টায় শপথ পড়ান ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে জাতীয় পার্টি ১১ আসনে জয় লাভ করে। ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করে। এছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টির প্রার্থী একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। আর ৬২টি আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...