Trending Now

লেনদেন কমেছে শেয়ারবাজারে

Date:

সংলাপ প্রতিবেদক : বাংলাদেশের শেয়ারবাজারে সোমবার (২৩ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।  

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে মোট ৩০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬৭টি কোম্পানির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত আছে ১৫৭টির।  

ডিএসইতে মোট ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।  

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১১৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে।  

সিএসইতে ১৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪০টি কোম্পানির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির। দিন শেষে সিএসইতে ১১ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...