কামরুল হাসান রনি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৬ই ডিসেম্বর ২০২৪ রাজধানীর উত্তরা ৬নং সেক্টরে লাইফ প্রিপারেটরি স্কুলে মহান বিজয় দিবস পালিত হয়। লাইফ প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবস অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান মাসুম। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন কো-অর্ডিনেটর মনিরুজ্জামান রাসেল এবং জেনিফা ফারহানা রশিদ।

লাইফ প্রিপারেটরি স্কুলের প্রিন্সিপাল মোঃ সাইফুল আলম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শামীমা শিমু ও নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল শফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আয়োজিত এ অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে পবিত্র কোরআন পাঠ, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন, বিজয় দিবস সম্পর্কিত বক্তব্য প্রদান এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।



