Trending Now

রাস্তার পাশে পড়ে ছিল দুই শতাধিক গ্রন্থের লেখক কবি মাহমুদুল হাসানের লাশ মরনোত্তর সম্মানে সরকারের দৃষ্টি কামনা

Date:

সংলাপ রিপোর্ট ।

রাজধানী ঢাকা আজ সাক্ষী হলো এক হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনার। দুই শতাধিক গ্রন্থের প্রণেতা, জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি এবং একটি জাতীয় দৈনিকের ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট কবি ও দার্শনিক মাহমুদুল হাসান নিজামী আর নেই। তবে তাঁর এই চিরবিদায় কোনো রাজকীয় আয়োজন বা রাষ্ট্রীয় মর্যাদায় হয়নি; বরং রাস্তার পাশে অনাদরে পড়ে ছিল এই ঋষিপ্রতিম সাহিত্যিকের নিথর দেহ।
স্বজন ও ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, কবি মাহমুদুল হাসান নিজামী দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর কলমকে তলোয়ারের মতো ব্যবহার করেছেন। সম্প্রতি এক “সুবিধাবাদী ফ্যাসিস্টকে” পুরস্কৃত করার প্রতিবাদে তিনি বাংলা একাডেমির সদস্যপদ পর্যন্ত বর্জন করেছিলেন। আপসহীন এই কবি ব্যক্তিজীবনে ছিলেন চরম বেখেয়ালি এবং প্রচারবিমুখ। কেবল সাহিত্যের নেশায় বুঁদ হয়ে থাকা এই গুণী মানুষটি তরুণ লেখকদের কাছে ছিলেন এক পরম নির্ভরতার নাম।
কবির ঘনিষ্ঠ অনুজ ও সাহিত্যকর্মীরা গভীর ক্ষোভ প্রকাশ করে বলছেন, আজীবন দেশপ্রেম ও ইসলামী চেতনায় উদ্বুদ্ধ এই কবি শেষ জীবনে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করেছেন। তাঁর কোটি টাকার সম্পদ বেদখল হয়ে ছিল, যা উদ্ধারে রাষ্ট্রের কোনো সহযোগিতা তিনি পাননি। নিজের অধিকার আদায়ে ব্যর্থ হলেও সাহিত্যের আঙিনায় তিনি ছিলেন অকুতোভয় সেনানী।
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যেখানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে একজন শীর্ষস্থানীয় কবির এমন অনাড়ম্বর ও অবমাননাকর প্রস্থান নিয়ে সচেতন মহলে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে—যিনি সারা জীবন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়লেন, জুলাই বিপ্লবের পরও কি রাষ্ট্র তাঁকে ন্যূনতম সম্মানটুকু দিতে পেরেছে? রাস্তার পাশে কবির লাশ পড়ে থাকা কি এই নতুন বাংলাদেশের চেতনার সাথে মানানসই?
মরহুম মাহমুদুল হাসান নিজামীর প্রয়াণে সাহিত্যাঙ্গন, বন্ধুমহল এবং শুভানুধ্যায়ীদের হৃদয়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর ভক্তরা দাবি তুলেছেন, অন্তত মরণোত্তর সম্মাননা এবং তাঁর সাহিত্যকর্ম সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র যেন এই ঋণের কিছুটা হলেও শোধ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...