Trending Now

রায়পুরে তৃতীয় লিঙ্গের পরি নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Date:

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে নুর আলম পরী (২২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে পৌর শহরের নতুনবাজার খেজুরতলা এলাকার একটি বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি এলাকায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) নারী হিসেবে পরিচিত ছিলেন।

পরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চুরমুরালী গ্রামের খন্দকার বাড়ির শাহ আলম মোল্লা ও ফুলমতিন্নেছার সন্তান। তিনি খেজুরতলা এলাকায় জনৈক তসলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। উদ্ধারের আগে ওই বাসায় ঘরের আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক পরীর একজন সহকর্মী জানান, মহসীন নামের এক ছেলের সাথে পরীর প্রেমের সম্পর্ক চলছিল। মানুষের কাছ থেকে পাওয়া আয়ের বেশিরভাগ টাকা মহসীনকে দিয়ে দিতেন। প্রেম ও টাকা নিয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা।

বাড়ির মালিক তসলিম মিয়া বলেন, ‘পরী চার মাস ধরে আমার বাসায় ভাড়া থাকেন। তিনি সব সময় মানষিক কোনো চাপে থাকতেন। তাঁর অন্য সদস্যরা এ বিষয়ে আমাকে মাঝেমধ্যে অবহিত করতেন। ধারণা করা হচ্ছে, মানুষিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।’

নিহতের সহকর্মীদের বরাত দিয়ে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‘মহসীন নামের একটি ছেলের সাথে পরীর সম্পর্ক ছিলো। আয়ের বেশিরভাগ অংশের টাকা প্রেমিক মহসীনকে দিয়ে দিতেন। মানুষিক চাপে হিজড়া সে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত শেষ না করে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...