Trending Now

রায়গঞ্জে নিহত সাংবাদিক পরিবারের পাশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

Date:

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হওয়া সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রদীপ কুমার ভৌমিক রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছীর বাড়িতে গিয়ে এ সমবেদনা জানান তিনি। ওই বাড়িতে গিয়ে তিনি পৌছালে এক শোকবহ পরিবেশ তৈরি হয়। পরে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও তার ছেলে সুজন কুমার ভৌমিকের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এদিকে ঢাকায় ছাত্র-জনতা আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া একই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের জয়তুল্লাহ সেখের ছেলে রিকশা শ্রমিক লেবু ও ঢাকার গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হওয়া ব্রম্মগাছা ইউনিয়নের বারইভাগ গ্রামের জামাল সেখের ছেলে গার্মেন্ট শ্রমিক নজরুল ইসলামের বাড়িতে গিয়ে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান করেন বাচ্চু। 

এসব সমবেদনাকালে সাইদুর রহমান বাচ্চু বলেন, ছাত্র-জনতার এ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না। বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ ছাত্র-জনতার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন বলে জানিয়ে তিনি বলেন, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি। শহীদ ছাত্র-জনতার পরিবারের জন্য আমরা প্রয়োজনীয় সব কিছুই করব। আমরা সর্বদা তাদের পাশে রয়েছি,আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। 

এ সময় জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক,সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস মন্ডল,  উপজেলার ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান অন্তরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...