বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ:
বাংলার উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা পাহাড়, হাওর আর সমতলের অপরূপ মেলবন্ধনে গঠিত জেলা নেত্রকোনা। মেধা, ইতিহাস ও সংস্কৃতির এই উর্বর জনপদে যুগে যুগে জন্ম নিয়েছেন বহু গুণী ও কীর্তিমান ব্যক্তিত্ব। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় স্বমহিমায় ভাস্বর হয়ে উঠেছেন এক কর্মবীর ও অনন্য রাজনৈতিক কান্ডারি—জাতীয় সংসদের ডিপোটি স্পীকার , প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ও তৃণমূলের পরম আপনজন ব্যারিস্টার কায়সার কামাল। পেশাগত জীবনের উচ্চতর আইনি জ্ঞান, রাজনৈতিক দূরদর্শিতা, নৈতিক দৃঢ়তা এবং সাধারণ মানুষের প্রতি প্রগাঢ় ভালোবাসাকে সম্বল করে তিনি নিজেকে পরিণত করেছেন দেশের সংসদীয় রাজনীতি ও আধুনিক লোকসেবার এক উজ্জ্বল প্রতীক হিসেবে।
পারিবারিক ঐতিহ্য, শিক্ষা ও নীতি
ব্যারিস্টার কায়সার কামালের রাজনৈতিক ও সামাজিক চেতনার শেকড় গভীরভাবে প্রোথিত তাঁর পারিবারিক ঐতিহ্যে। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা প্রয়াত মোস্তফা কামাল মনসুর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের সেবা করে গেছেন। পিতার কর্মময় জীবন ও জনকল্যাণমুখী ভাবমূর্তি শৈশব থেকেই কায়সার কামালের হৃদয়ে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার মূলমন্ত্র রূপায়িত করে। দেশে পড়াশোনা শেষ করে তিনি বিলেত থেকে অর্জন করেন ব্যারিস্টারি ডিগ্রি। বিদেশের রঙিন সুযোগ-সুবিধা ও স্বাচ্ছন্দ্যের মায়া ত্যাগ করে তিনি দেশের মাটিতে ফিরে এসে আইন পেশায় নিজেকে নিবেদিত করেন। একজন আদর্শিক, নীতিবান ও ন্যায়ের পক্ষে আপসহীন মানুষ হিসেবে তিনি খুব অল্প সময়েই আইন অঙ্গনে ও রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।বিগত সরকারের সময়ে বিরোধীদলের দমন নিপীড়ন ও মামলা হামলার মুখেও বারবার আইনি ভাষায় মিডিয়ার সামনে আপসহীনভাবে সরকারের বিরোধিতা করে গেছেন একই সময়ে নির্যাতিত বন্দী নেতাকর্মীদের পাশে রয়েছেন নিঃস্বার্থভাবে যা ব্যারিস্টার কায়সার কামালকে সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার সহায়ক হিসাবে কাজ করেছিলো।
সংসদ পরিচালনা, হাসিমুখ ও সহনশীলতায় সংসদীয় রাজনীতিতে নতুন অধ্যায়
সংসদীয় কার্যপ্রণালী বিধি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ওপর সুগভীর দখল ব্যারিস্টার কায়সার কামালকে সংসদীয় নেতৃত্বের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সরকারের ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব সুচারুভাবে পালনের পর তিনি ডেপুটি স্পিকার এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে জাতীয় সংসদ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেন বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জাফখরুল ইসলাম আলমগীর কে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করানোর নজির তৈরীর মাধ্যমে। সংসদের অধিবেশন কক্ষে জটিল আইনি বিতর্ক কিংবা পয়েন্ট অব অর্ডারে উত্তপ্ত বাক্যবিনিময়ের মুহূর্তেও তাঁর প্রশান্ত হাস্যোজ্জ্বল চেহারা, পরিমিত বক্তব্য এবং অসামান্য সহনশীলতা সবাইকে মুগ্ধ করে জাতীয় সংসদ সদস্যদের মন জয় করে চলছেন প্রতিনিয়ত। সরকারি ও বিরোধী—উভয় দলের সাংসদদের প্রতি তাঁর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, শ্রদ্ধা এবং সূক্ষ্ম বিচারবোধ সংসদকে সবসময় প্রাণবন্ত ও প্রাণোচ্ছল রাখে। সংসদ উপনেতা ও ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে তাঁর এই দক্ষ ও বৈষম্যহীন পরিচালনা দেশের জাতীয় সংসদের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে।
নেত্রকোনার রাজনৈতিক ইতিহাসে কায়সার কামালের উত্থান ও সাফল্য কেবল অভূতপূর্ব নয়, বরং বিরল। দীর্ঘকাল ধরে যারা ওই অঞ্চলের রাজনীতিতে সক্রিয় থেকে বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারা যা করতে সক্ষম হননি—ব্যারিস্টার কায়সার কামাল প্রথমবার নির্বাচিত হয়েই সেই ইতিহাস বদলে দিয়েছেন। ভূমি প্রতিমন্ত্রী থেকে শুরু করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে তিনি নেত্রকোনা জেলাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন মর্যাদায় উন্নীত করেছেন। জেলাবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় তিনি সদা তৎপর।
একদিকে জাতীয় দায়িত্ব, অন্যদিকে নিজ এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন—দুটি কাজই অত্যন্ত দক্ষতার সাথে সমন্বয় করে চলেছেন তিনি।
অবকাঠামো ও সংযোগ বিপ্লব: কংস ও নেতাই নদীর সংযোগস্থলে ‘ওয়াই’ (Y) আকৃতির দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, দুর্গাপুরে প্রায় শতবর্ষী ১১০ বছরের পুরনো স্বপ্নের জারিয়া -ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ এবং গ্রামীণ অবকাঠামোর অসামান্য রূপান্তর তাঁর হাত ধরেই বাস্তবায়িত হচ্ছে। গারো পাহাড়ের পাদদেশে বসবাস করা দ্বিবাসী গাঢ় সম্প্রদায়কে তিনি উচ্চ মর্যাদা দিয়ে তাদের আচার অনুষ্ঠান ও বিপদে পাশে থেকে মিশ্র বাঙালি ও আদিবাসীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
নেত্রকোনার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি ও অনিয়ম বন্ধে তিনি নিজে সরেজমিনে পরিদর্শন ও নিরপেক্ষ তদন্ত চালিয়েছেন। সরকারি কাজের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে তাঁর এই কঠোর পদক্ষেপ সাধারণ জনগণের কাছে বিপুল প্রশংসা কুড়িয়েছে।এলাকায় ক্যানসারে আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান থেকে শুরু করে স্থানীয় খেলাধুলার বিকাশে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ—তাঁর এই বহুমাত্রিক কর্মকাণ্ড তৃণমূলের প্রতিটি মানুষকে গভীরভাবে স্পর্শ করেছে।বিশ্বমঞ্চে কূটনৈতিক সংলাপ ও উচ্চশিক্ষার আঙিনায় উজ্জ্বল পদচারণা
তৃণমূলের রাজনীতির পাশাপাশি বৈশ্বিক কূটনীতি এবং বাংলাদেশের সমৃদ্ধি অর্জনের সংগ্রামে ব্যারিস্টার কায়সার কামাল এক অনন্য কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে সর্বোচ্চ মর্যাদায় নিয়ে যেতে তিনি আন্তর্জাতিক কূটনৈতিক মহলের সাথে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা, গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব মোড়লদের সাথে বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখছেন।একই সাথে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তিনি অত্যন্ত যত্নশীল। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নানাবিধ মেধা বিকাশমূলক প্রোগ্রাম, সেমিনার ও সাংস্কৃতিক উৎসবে তাঁর নিয়মিত ও সক্রিয় অংশগ্রহণ শিক্ষাবিদ ও তরুণ প্রজন্মের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।আইন অঙ্গনের তীক্ষ্ণ মেধা, রাজনীতির সুসংহত নীতি-আদর্শ এবং সাধারণ মানুষের প্রতি নিখাদ ভালোবাসাকে পুঁজি করে ব্যারিস্টার কায়সার কামাল আজ এক জাতীয় নেতায় পরিণত হয়েছেন। সততা, কর্মদক্ষতা ও দূরদর্শিতার মেলবন্ধনে গড়ে ওঠা তাঁর এই জীবনপ্রবাহ গণমানুষের প্রত্যাশা পূরণের এক বাতিঘর। আগামী দিনের সমৃদ্ধ, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাঁর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এটাই দেশবাসীর ঐকান্তিক আকুতি।



