Trending Now

রাজধানীর মিরপুরে বিআরটিসি বাসে আগুন

Date:

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর-১০ এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।

মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার জসিমউদ্দীন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয় বলে আমাদের কাছে খবর আসে। পরে আমাদের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নির্বাপণ করে।

এর আগে, সকালে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, রোববার সকাল থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। এ সময়ের মধ্যে ১৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...