Trending Now

মোঃ ওমর ফারুক বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত

Date:

নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পদে মোঃ ওমর ফারুককে মনোনীত করা হয়েছে। সম্প্রতি বাবেশিকফোর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দিন ও মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
মোঃ ওমর ফারুক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী মৌলভী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা আন্দোলন ও শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষায় তার ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতা বিবেচনায় ফোরামের কেন্দ্রীয় কমিটি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে।
এ বিষয়ে মোঃ ওমর ফারুক বলেন, “এই মনোনয়ন আমার জন্য একান্ত গৌরবের। কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বজায় রেখে দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব তাকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনের কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ও দক্ষতা সংগঠনের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, বাবেশিকফো দেশের বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়, ন্যায়সংগত বেতন কাঠামো ও চাকরির নিরাপত্তার জন্য কাজ করা একটি ঐক্যবদ্ধ জাতীয় প্লাটফর্ম।
মোঃ ওমর ফারুকের এ অর্জনে নেত্রকোনা জেলার শিক্ষক সমাজসহ সংশ্লিষ্ট মহল অভিনন্দন জানিয়েছে।এক বার্তায় দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল ওমর ফারুক কে তার এই পদ প্রাপ্তিতে অভিনন্দন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...