Trending Now

মুনাফা বেড়েছে তিন ব্যাংকে

Date:

সংলাপ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি ব্যাংকের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) ও তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৩)   অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক ৩টির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

বুধবার (১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও যমুনা ব্যাংক।

এবি ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.১১ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০২ টাকা বা ১৮ শতাংশ বেড়েছে। এদিকে চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫২ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.০৩ টাকা বা ৬ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৪৫ টাকায়।

ব্র্যাক ব্যাংক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’ ২৩) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৯৯ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.৩৫ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে। এদিকে চলতি হিসাব বছরের ৯ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.২৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.৩৫ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.৯১ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.২২ টাকায়।

যমুনা ব্যাংক: চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’ ২৩) কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৪ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৯৪ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে। এদিকে চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.১০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.৭৪ টাকা। এ হিসেবে কোম্পানির মুনাফা ০.৩৬ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৭৫ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...