Trending Now

মামার হাত ধরেই অভিনয়ে এলেন সালমানের ভাগ্নী

Date:

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। যুগের পর যুগ ধরে সালমানের পরিবারের সবার যোগ রয়েছে বলিউডের সঙ্গে। এবার বলিউডে পা রাখছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির ‘ফররে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন আলজে। সম্প্রতি মুম্বাইয়ে এ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। ২৪ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘ফররে’। ভাগ্নির অভিষেক সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন মামা সালমান খান।

ভাগ্নির বলিউড অভিষেকে প্রথম থেকেই পাশে রয়েছেন সালমান। বেশিরভাগ তারকা-কন্যার মতো কমার্শিয়াল সিনেমা নয়, একদম অন্যরকম সিনেমা বেছে নিয়েছেন আলিজে।

সালমান খানের বোন আলভিরা এবং ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজে। অতুল অগ্নিহোত্রীও নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা। নানা পাটেকরের সঙ্গে ‘ক্রান্তিবীর’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সালমান অভিনীত ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ইত্যাদি সিনেমা প্রযোজনা করেছেন অতুল। আলভিরা পেশায় একজন সিনেমা প্রযোজক এবং ফ্যাশন ডিজাইনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...