Trending Now

মাদারীপুরে গামছা দিয়ে মুখ বাঁধা মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

Date:

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের রাজৈরে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় তিশা আক্তার (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার সুইসগেট নয়াকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিশা আক্তার একই গ্রামের মিলন শেখের মেয়ে ও নয়াকান্দি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনদের দাবি, তিশাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তিশাকে একা ঘরে রেখে বাহিরে যায় তার মা শাহিনুর বেগম। সন্ধ্যায় ঘরে ঢুকে শিশুটিকে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় বলেন, ‘‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...