Trending Now

মাঠে থাকবে পুলিশ, বিজিবি, আনসারের নতুন সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Date:

সংলাপ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া প্রায় ২৬ হাজার পুলিশ, বিজিবি ও আনসার সদস্য ভোটের দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, “এ সরকার ক্ষমতায় আসার পর ১৫ হাজার ৮৫১ জন পুলিশ নিয়োগ দিয়েছে; যাদের মধ্যে রয়েছে এসআই থেকে কনস্টেবল পর্যন্ত।

“এছাড়া বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে; আনসার এবং বিজিবি সৈনিক পর্যায়ের। এসব নতুন সদস্যদের আগামী নির্বাচনে মাঠে নামানো হবে।”

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিসে ২০৮ জন, কারাগারে ১ হাজার ৫৫৮ জনকে নিয়োগ দিয়েছে এ সরকার।

মব সন্ত্রাস নিয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এটা যত কমিয়ে আনা যায়, আমি বলব না- মব শেষ হয়ে গেছে। এখনো হয় যেমন রংপুরে একটা মব হয়েছে। ঢাকা এসব এলাকায় কমেছে; কিন্তু আশেপাশের দু-একটা হয়েই যাচ্ছে। চেষ্টা করছি যতটা কমিয়ে আনা যায়।”

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে পিটুনির শিকার হন এক রিকশাচালক। তাকে জুলাই আন্দোলনের এক মামলায় কারাগারে পাঠানো নিয়ে তুমুল সমালোচনা হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে…. (ব্যাখ্যা চাওয়া হয়েছে), দেওয়া হয়েছে; এ ব্যাপারে আমাদের আর কোনো কথা থাকে না।”

বত্রিশে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের ক্ষেত্রে ফুল দেওয়া-টেওয়া… আপনারাতো জানেন পরিস্থিতি কী। আমাদের ক্ষেত্রে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এ ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল।”

মাইটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার হয়রানিমূলক কি না, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “বিষয়টি আদালতের এবং আদালত হয়রানিমূলক মনে করলে তাকে ছেড়ে দিত।”

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা বারবার বলেছি, শতশত ব্যক্তিকে আসামি করে যেসব মামলা হচ্ছে, এগুলো বাদীরাই করে। তবে নিরীহ কেউ যেন হয়রানি না হয় এবং যারা প্রকৃত দোষী তারা কোনো অবস্থায় যেন ছাড়া না পায় । সূত্র বিডি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...