Trending Now

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, আটজন দগ্ধ

Date:

নিজস্ব সংবাদদাতা : রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে আগুনের ঘটনায় আট জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার ৬ ডিসেম্বর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, মহাখালী আগুনের ঘটনায় আট জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই পাম্পের কর্মচারী। রাত আনুমানিক ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তখন সেখানে আশপাশে থাকা তারা সবাই দগ্ধ হন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রয়েল পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ওখানে পুলিশ সদস্যরা কাজ করছেন। আহতদের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে, রাত ৮টা ৮‌ মি‌নিটে রাজধানীর মহাখালী রয়েল পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটে। তেজগাঁও ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনও তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...