Trending Now

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

Date:

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহত অন্তত ৫০ জনকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরুব্বি মো. তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে। বর্তমানে মসজিদের কোনো কমিটি না থাকায় আলহাজ মিয়া ওই টাকা মসজিদের উন্নয়নে কাজে লাগাতে চান। আর তাইবুল্লাহসহ একটি পক্ষ ওই টাকা ব্যাংকে রাখতে চান। এ নিয়ে শুক্রবার রাতে টঙ্গিরঘাট গ্রামে একটি বৈঠক হয়।

ওই বৈঠকে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শতাধিক আহতের মধ্যে গুরুতর আহত আনুমানিক ৫০ জনকে হাসপাতালে পাঠানো হয়। অন্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘মসজিদের টাকা নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

অভিযোগের পেলে তদন্ত করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...