Trending Now

ভোলা তজুমদ্দিনে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস পালিত

Date:

তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি : সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী,আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়,পরে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর পর সকাল ৯ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে,পুষ্পস্তবক অর্পণ উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণী করা হয়।

বেলা ১০টা উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং বেলা ১১ টায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

বাদ যোহর সুবিধাজনক সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত,বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির,ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থণার আয়োজন করা হয়।

দুপুর ২ টায় হাসপাতাল,এতিমখানা, শিশু পরিবার, শিশু সনদ,বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।এবং উপজেলার মিলানায়তনে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণীর ব্যবস্থা এবং সরকারী, বেসরকারী/স্বায়ত্বশাসিত সংস্থার শিশু পার্ক ও জাদুঘরসমূহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিকাল ৪টায় তজুমদ্দিন সরকারী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধীজন একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...