Trending Now

ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত

Date:

সংলাপ ডেস্ক : পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত এই বিমানটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল। রোববার ১২ নভেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ড বা ইউএসইউকম। বিমানটি গভীর রাতে ‘দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে’ যায়। ইউএসইউকম এক বিবৃতিতে বলেছে, ‘ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা এই ঘটনায় যুক্ত সেনাদের সম্পর্কে আর বিশদ কোনো তথ্য প্রকাশ করব না। বিমান দুর্ঘটনার ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তবে এই ঘটনার পেছনে ‘শত্রুতামূলক কার্যকলাপের কোনো ইঙ্গিত নেই।’

গত এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েল যুদ্ধ ঘোষণার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...