Trending Now

ব্রাজিল সমর্থকদের দুঃসংবাদ দিলেন আলিসন

Date:

ক্রিড়া ডেস্ক : সামনেই ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এমন সময়েই ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিলেন তাদের গোলরক্ষক আলিসন বেকার। ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না লিভারপুলে খেলা এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগে পাওয়া চোট তাকে কয়েক সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে।

শনিবার (৫ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগেক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ৭৯তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগে আলিসনের। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ৩২ বছর বয়সী এই গোলকিপার। ম্যাচে লিভারপুল ১-০ গোলে জিতলেও দলের মূল গোলরক্ষকের চোট ভাবাচ্ছে বেশ।

ইনজুরির আপডেটে লিভারপুল কোচ আর্না স্লট জানিয়েছেন, দ্রুতই ফেরার সম্ভাবনা নেই আলিসনের। তার ভাষ্য, ‘সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে বেরিয়ে যাওয়ার মানে হলো, স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না এবং আন্তর্জাতিক বিরতির পরও তাকে আমরা পাবার আশা করছি না।’

রি চোট ব্রাজিল ও লিভারপুল দুই দলের জন্যেই ভালো কিছু বয়ে আনবে না জানিয়ে স্লট আরও বলেন, ‘সে আমাদের এক নম্বর গোলকিপার, বিশ্বের সেরা গোলকিপার। সে চোট পেলে তাই তার জন্য ও দলের জন্য বড় ধাক্কা।’

বিশ্বকাপ বাছাইয়ে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল, এর পাঁচ দিন পর খেলা পেরুর সঙ্গে। আলিসনের জায়গায় এই দুই ম্যাচের জন্য নতুন করে কাউকে নিয়ে ভাবতে হচ্ছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...