Trending Now

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

Date:

সংলাপ ডেস্ক

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে পৌরসভার ছনকান্দা এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুরের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান।

নিহতরা হচ্ছে- পৌরসভার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের ছেলে ও জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আফিফ আহমেদ, তপন আহমেদের ছেলে ও জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র ইয়ামিন আহমেদ রাহী এবং হাফিজুর রহমানের ছেলে ও ঢাকার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রওশন আহমেদ। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, দুপুরে সাতজন একসঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় পাঁচজন পানিতে তলিয়ে যায়। তবে চেষ্টা করে দুজন ফিরতে পারলেও তিনজন নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিকালে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।

তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...