Trending Now

ব্যাপক বৃষ্টির পরে বন্যাপ্লাবিত ব্রিটেন

Date:

সংলাপ ডেস্ক : ভারী বৃষ্টিপাতের পরে শুক্রবার ব্রিটেনজুড়ে প্রধান নদীগুলোর পানি বিপজ্জনক সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সরকার তিন শতাধিক এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে। এ পর্যন্ত প্রায় এক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার থেকে ব্রিটেনে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে ইংল্যান্ড এবং ওয়েলসে নদীর দুই কূল প্লাবিত হয়েছে। মধ্য ইংল্যান্ডের ট্রেন্ট নদীটি বন্যায় প্লাবিত হয়েছেভ স্থানীয় কর্তৃপক্ষ একে বড় ঘটনা বলে ঘোষণা করেছে। 

লন্ডনের ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পূর্ব দিকে একটি খাল উপচে পড়ার পরে প্রায় ৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আবহাওয়া সংস্থার বন্যা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পরিচালক ক্যারোলিন ডগলাস বিবিসিকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় এক হাজার বাড়ি প্লাবিত হয়েছে। 

গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, দেশের দক্ষিণের তিনটি অংশে লাইন বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...