Trending Now

বেসরকারি স্কুলে সুযোগ পাচ্ছেন ৪১ হাজার ৬২৬ জন শিক্ষক

Date:

সংলাপ ডেস্ক

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৬২৬ জন ।

পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় তারা সংশ্লিষ্ট স্কুলে যোগ দেবেন বলে মঙ্গলবার জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা এসব প্রার্থীর ফলাফল এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ নামের সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে।

এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে নিয়োগ পেতে আবেদন করা ৫৭ হাজার প্রার্থীর মধ্যে ৪১ হাজার ৬২৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, তারা স্কুলে যোগ দিয়ে ক্লাস করাতে থাকবেন। একই সঙ্গে তাদের পুলিশ ভেরিফিকেশন চলবে।

“বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে অটোমেশনের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রস্তুত ও প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়।“

এর মাধ্যমে দেশে কর্মসংস্থানে ‘ইতিহাস সৃষ্টির’ দাবি করে তিনি বলেন, “একই সঙ্গে অটোমেশনের মাধ্যমে ৪১ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ আর কোনো বিভাগ বা মন্ত্রণালয় করেছে কি না আমার জানা নেই। এর মাধ্যমে ইতিহাসে সৃষ্টি হল।”

বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা এক লাখ ৮২২টি শিক্ষক পদে নিয়োগে গত ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণ করে এনটিআরসিএ।

অনলাইনের মাধ্যমে শিক্ষক হিসেবে নিবন্ধনের সুপারিশ পাওয়া প্রার্থীরা গত জুলাইয়ে এ আবেদন করেছিলেন। তাদের বয়সসীমা ছিল ৩৫ বছর।

এনটিআরসিএ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে তাদের নিয়োগে সুপারিশ করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ের পদে তারা নিয়োগ পাবেন।

নির্বাচিত প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...