Trending Now

বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় নিহত ২০

Date:

সংলাপ ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের হামলায় ২০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সীমান্তবর্তী ভুগিজো শহরে এই হামলার ঘটনা ঘটে। সেখানে বিদ্রোহীদের ঘাঁটিও রয়েছে।

শনিবার সরকারি একজন কর্মকর্তা জেরোম নিওনজিমা জানিয়েছেন, হামলায় ২০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।নিহতদের মধ্যে ১২ শিশু, দুই গর্ভবতী নারী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, তারা নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে হত্যা করেছে।

রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী ২০১৫ সাল থেকে পূর্ব ডিআরসিতে অবস্থিত ঘাঁটি থেকে বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে।বুরুন্ডিয়ান কর্তৃপক্ষের কাছে তারা ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসাবে বিবেচিত।

২০১১ সালে গঠিত, রেড-তারাবার ৫০০ থেকে ৮০০ যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হয় এবং ২০১৫ সাল থেকে বুরুন্ডিতে অধিকাংশ মারাত্মক হামলার পেছনে তারা দায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...