Trending Now

বিয়ে করলেন মৌসুমী হামিদ

Date:

বিনোদন ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ে করলেন লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। তার বরের নাম আবু সাঈদ রানা। শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই নবদম্পতি। শুক্রবার রাতে মৌসুমী হামিদ তার সোশ্যাল মিডিয়ায় বেশ কটি বিয়ের ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, লাল রঙের শাড়ির সঙ্গে ভারী গহনায় সেজেছেন পর্দার এই নায়িকা। অন্যদিকে পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি আর পাগড়ি পরেছেন আবু সাঈদ রানা।

বিয়ের ছবি পোস্ট করে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি পঙক্তি জুড়ে দিয়েছেন মৌসুমী হামিদ। তিনি লিখেছেন, ‘মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি/ মধু সঞ্চয়ের পর/ মধু পেরে করিল মুখর/ শান্ত আনন্দের আমন্ত্রণে/ আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।’  

বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় মৌসুমী-রানার গায়েহলুদ। বসুন্ধরার বাড়ির ছাদে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠান। সেখানেও দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

ভালোবেসে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন মৌসুমী হামিদ। তার ভাষায়, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলাম।’

মৌসুমী হামিদের মতো আবু সাঈদ রানাও শোবিজ অঙ্গনেরই মানুষ। কারণ তিনি লেখালেখি ও নির্মাণের সঙ্গে যুক্ত। তার লেখা গল্পে অভিনয়ও করেছেন মৌসুমী হামিদ। এ তালিকায় রয়েছে— ‘রূপকথা নয়’ ও ‘গুটি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...