Trending Now

বিজয় দিবসের অপেক্ষায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ: প্রস্তুত শ্রদ্ধার বেদী

Date:

সংলাপ প্রতিবেদক

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল দিন—মহান বিজয় দিবস। একাত্তরের সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র আয়োজনে সেজে উঠেছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ ।

প্রতিবেদন লেখার সময় অর্থাৎ সোমবার দুপুরেই দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ প্রায় শতভাগ সম্পন্ন। গণপূর্ত অধিদপ্তরের নিবিড় তত্ত্বাবধানে পুরো প্রাঙ্গণ ধুয়ে-মুছে রং-তুলির নতুন আঁচড়ে সাজানো হয়েছে। শহীদ বেদী থেকে শুরু করে গণকবর পর্যন্ত প্রতিটি স্থানকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পরম যত্নে।

স্মৃতিসৌধের চত্বরজুড়ে লাল-সবুজের আভায় সজ্জিত বাহারি ফুলের গাছ এবং টবে সাজানো হয়েছে। লেক সংস্কারের কাজ শেষ হয়েছে, এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে রাতের প্রথম প্রহরে বিশেষ পরিবেশ তৈরির জন্য।

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আলোকসজ্জা, লেক সংস্কার, শহীদ বেদী—সবকিছুই শ্রদ্ধা জানানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন নিশ্চিত করেছে দর্শনার্থী ও ভিআইপিদের আগমন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, আমিনবাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক টহলরত অবস্থায় রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।”

দিবসটির প্রথম প্রহরে জাতি শ্রদ্ধা জানাবে তাদের শ্রেষ্ঠ সন্তানদের। রাত পোহালেই স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিন বাহিনীর প্রধানগণ, বিদেশি কূটনৈতিকবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের ঢল নামবে লাখো শহীদের প্রতি সম্মান জানাতে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...