Trending Now

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক

Date:

বিনোদন ডেস্ক : ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছে। ফের গুঞ্জন উড়ছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকছেন তিনি। শুধু তাই নয়, সংসার ভাঙার খবরও বাতাসে ভেসে বেড়াচ্ছে।

গত ৪ সপ্তাহ ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হলেও টুঁ-শব্দটি করেননি কেউ-ই। চুপ রয়েছেন ঐশ্বরিয়াও। বচ্চন পরিবার ও ঐশ্বরিয়ার নীরবতা সংসার ভাঙনের খবরের আগুনে ঘি হিসেবে কাজ করে। কয়েক দিন আগে এ বিষয়ে কিছুটা নীরবতা ভাঙেন অমিতাভ বচ্চন; ইঙ্গিত দেন ঐশ্বরিয়া তাদের সঙ্গেই রয়েছেন। এবার বচ্চন পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে হাজির হয়ে সব গুঞ্জন উড়ালেন ঐশ্বরিয়া।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, গতকাল মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রিমিয়ার হয় ‘দ্য আর্চিস’ সিনেমার। এ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার। বিয়েবিচ্ছেদের গুঞ্জনের মাঝে স্বামী অভিষেক বচ্চনের হাত ধরে সিনেমাটির প্রিমিয়ারে হাজির হন ঐশ্বরিয়া রায় বচ্চন। এসময় বচ্চন পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, অভিষেকের ভাগনেকে তারকা হওয়ার নানারকম পরামর্শও দেন মামি ঐশ্বরিয়া।

এ অনুষ্ঠানের বেশ কিছু ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, কালো রঙের ওয়েস্টার্ন আউটফিটে দ্যুতি ছড়ান নীল নয়না ঐশ্বরিয়া। তার পাশে কালো রঙের ব্লেজারে সেজেছিলেন অভিষেক। তাদের সঙ্গে ছিলেন এ দম্পতির একমাত্র কন্যা আরাধ্যা।

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...