Trending Now

বিএনপি-খেলাফত মজলিশ বৈঠক

Date:

সংলাপ ডেস্ক

জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়তে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিশের নেতারা।

বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদ্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে খেলাফত মজলিশের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এবং মহাসচিব আহমেদ আবদুল কাদের।

প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং আবদুল জলিল।

বৈঠকের পর খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, “আমরা যারা আন্দোলন করছি সেইসব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করাসহ ৭টি পয়েন্টে বৈঠকে আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব ইনশাল্লাহ। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা। ৫ অগাস্ট যে কারণে বিপ্লব হয়েছিল, এটাকে অটুট রাখা।

“ইতিমধ্যে কিছু কিছু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে বিভেদ নয়, ঐক্য। জাতির স্বার্থে আজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বিষয়। এজন্য আমরা বিএনপির সাথে আলাপ করতে এসেছি, আলাপ করে আমরা একমত হয়েছি।”

জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শাসনতন্ত্র আন্দোলনের মধ্যে ঐক্যের বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আলহামদুলিল্লাহ, ভালো।”

এই দুই দলের ঐক্যে বিএনপি চিন্তি কি না জানতে চাইলে তিনি বলেন, “এখানে কনসার্নের কিছু নাই। বাংলাদেশে যারাই রাজনীতি করেন, তারাই রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই।”

নজরুল বলেন, “আমরা তো ঐক্যবদ্ধ আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছেন, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আছি, আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে যারাই আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণের কল্যাণ করার চেষ্টা করব।

“কাজেই একধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা সবাই আমাদের আন্দোলনের আমাদের সাথী ছিলেন। আগামী দিনগুলোতেও আমাদের সাথে থাকবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...