সংলাপ রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও সাম্প্রতিক রাজনৈতিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার উপ-কমিটির নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত নেত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট ডালিয়া আক্তার এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, “জনাব তারেক রহমানের দূরদর্শী ও আপসহীন নেতৃত্বে আজ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত জাতীয়তাবাদী শক্তি সুসংগঠিত। জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব সারা দেশের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ঢাকা-১৭ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণ তাঁর এই সাফল্যে গর্বিত।”
তিনি আরও উল্লেখ করেন যে, আগামীর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের কোনো বিকল্প নেই। বিবৃতিতে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অশুভ শক্তির বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার উপ-কমিটির পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে এবং সাধারণ মানুষের কাছে বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন এই নেত্রী



