Trending Now

বাগেরহাটে বাস চাপায় মটর সাইকেল আরোহী বাবা ও শিশু নিহত, মা গুরুত্বর আহত   

Date:

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান ও তার শিশু পুত্র ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে শিশুটির মা।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকার ধড়ের ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় খবর পেয়ে ফকিরহাট ও বাগেরহাট ফায়ার সার্ভিস শিশুটির মাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ জানায় যাত্রী বাহি বাসটি খুলনা থেকে বাগেরহাটের দিকে আসছিলো। আর মোটরসাইকেলটি খুলনার দিকে যাচ্ছিল  পিলজং এলাকায় পৌছালে এই দূঘটনা ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা বরিশার মহাসড়কের পিলজংগ এলাকায় যাত্রী বাহি বাস চাপায় মটরসাইকেল আরোহি পটুয়াখালী সদরের মোসলেম উদ্দিনের ছেলে খলিলুর রহমান ও তার ২০ মাসের শিশু পুত্র নিহত ও তার স্ত্রী গুরুত্বর আহত হযেছে। মৃতদের উদ্ধার করে  হাইওয়ে থানাতে রাখা হয়েছে। তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

দূর্ঘটনার পরে প্রায় আধা ঘন্টা খুলনা বরিশাল মহাসড়কে যান চলা চল বন্ধ ছিল । পরে ফায়ারসার্ভিস ও পুলিশ এস যান চলা চল স্বভাবিক করেছে । মটর সাইকেল চাপা দেয়া বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে পুলিশ । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...