Trending Now

বাগেরহাটে দিনব্যাপী “হেলথ ক্যাম্প” অনুষ্ঠিত

Date:

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশের উপকুলীয় অঞ্চল বাগেরহাটের প্রান্তিক নারী ও কিশোরী বালিকাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী “হেলথ ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে “হেলথ ক্যাম্প” এর আয়োজন করা হয়। উন্নয়ন সহযোগী সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় ফ্যামিনিস্ট ইন একশন কর্মসূচীর আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা “ওয়াদা” এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পাইক এর সভাপতিত্বে হেলথ ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সিভিল সার্জনের কার্যালয়,বাগেরহাটের  মেডিকেল অফিসার ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা.শেখ রিয়াদুজ জামান।

এ সময়ে তিনি নারী ও কিশোরী বালিকাদের পুষ্টি ও ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, যৌন ও স্ত্রীরোগ বিষয়ক পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। পরে তিনি স্থানীয়দের চিকিৎসা সেবা প্রদান করেন। এ ক্যাম্পে  প্রায় দেড় শতাধিক রুগী চিকিৎসা সেবা গ্রহন করেন। তিনজন মেডিকেল এ্যাসিট্যান্ট ও একজন মিডওয়াইফ এ সময়ে সেবা কার্যক্রমে সহায়তা প্রদান করেন।

 “বাংলাদেশের উপকুলীয় অঞ্চলের প্রান্তিক কিশোরী বালিকা ও যুব নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের উন্নয়ন” প্রকল্পের অধীনে উক্ত হেলথ ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ওয়াদা সংস্থার চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতি। কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়াদা সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মো: আল-আমিন সরদার।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...