Trending Now

বাগেরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, মা-ছেলে গ্রেফতার

Date:

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে কলেজ ছাত্রী (১৭) অপহরন মামলায় অভিযুক্ত অপহরনকারী মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত কলেজ ছাত্রীকে।

গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার লখপুর এলাকার লেলিন তালুকদারের ছেলে অপহরনের মুলহোতা প্রিন্স তালুকদার (২০) ও তার মা ডলি বেগম (৪৫)। পুলিশ শনিবার দিবাগত রাতে খুলনার ফুলবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গত ৮ অক্টোবর সকালে বাড়ি থেকে ওই কলেজ ছাত্রী কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসামীরা উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে তাকে অপহরন করে নিয়ে যায়।

এ ঘটনায় পর ১২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে  মামলার এজাহারভূক্ত দুই আসামী অপহরনকারী মা-ছেলেকে শনিবার দিবাগত রাতে খুলনার ফুলবাড়ী এলাকা থেকে গ্রেফতার ও অপহৃতাকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রবিবার আদালতে সোর্পদ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...