Trending Now

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ

Date:

সংলাপ ডেস্ক : বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় গত সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসরে মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের দমনপীড়নের মধ্যে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা তারা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নেবেন?

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা সব অংশীদার, সরকার, রাজনৈতিক দলকে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তারা যা করতে পারে, তা করতে আহ্বান জানিয়ে যাব।’

এদিকে, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও শিল্পাঞ্চলের সার্বিক...

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​বিশেষ প্রতিনিধি চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায়...

সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে...