Trending Now

বন্ধু ফাঁকি দিয়ে চলে গেলা: ওমর সানী

Date:

বিনোদন ডেস্ক : গত ১৯ অক্টোবর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে নন্দিত সংগীতশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মনি কিশোরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সংগীতশিল্পী, অভিনয়শিল্পীদের অনেকে। কেউ কেউ আবার স্মৃতিচারণাও করছেন।

প্রয়াত শিল্পী মনি কিশোরকে নিয়ে চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বন্ধুকে নিয়ে ওমর সানী লেখেন, ‘মনি কিশোর আমার বন্ধু ছিল। তার কয়েকটা গান আমার সঙ্গে মিশে একাকার হয়েছিল।’

ওমর সানীর সঙ্গে যোগাযোগ ছিল গায়ক মনি কিশোরের। এ তথ্য উল্লেখ করে ওমর সানী লেখেন, “সবসময় ফোন দিত। সবসময় রাগ করে বলতাম, ‘এত রাগ-অভিমান ভালো না, গান কর।’ ও আমাকে বলত, ‘শুধু তোমার জন্য গান করব।’ বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে। ‘কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি।”

মূলত, ‘কি ছিলে আমার’ গানটিই এক সুতায় বেঁধেছে মনি কিশোর-ওমর সানীকে। তার অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল এই গান। মুক্তির পর তুমুল জনপ্রিয়তা লাভ করে গান ও সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...