Trending Now

বড়াইগ্রামে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Date:

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার সংগঠন “বাংলাদেশ আওয়ামীলীগের” ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী” প্লাটিনাম জয়ন্তী” উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার (২৩ জুন)  বনপাড়া বাজারে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়।

এই সময় বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও এ্যাড: সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায়  আলোচনা  সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এছাড়াও আরো নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.এম.শাহজাহান কবির পিপি, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে.এম. জাকির হোসেন, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক,জোনাইল ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমান সরকার, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জামাল উদ্দিন মিয়াজী,সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ,উপজেলা বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...