Trending Now

বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Date:

স্টাফ রিপোর্টার, আদমদীঘি বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় পুলিশ উপজেলার চাঁপাপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেদোওয়ানুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা উপজেলার চাঁপাপুর দক্ষিণ পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় আওয়ামীলীগের ৭জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো। 

মামলা সুত্রে জানা যায়, গত ৪ আগষ্ট আদমদীঘিতে   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য   আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের প্রায় ২৫০ জন   নেতা-কর্মি ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে উস্কানিমুলক শ্লোগান দিয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্ঠি করে। এরপর হামলাকারিরা বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবি ঘর থেকে বের করে তাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় গত ২৫ আগষ্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত   আরও ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ   বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় রেদোওয়ানুল ইসলাম গ্রেপ্তার করে  মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয় বলে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...