Trending Now

ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ভারত

Date:

ক্রিড়া ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে ভারত ও নিউ জিল্যান্ড। এই ম্যাচ দিয়ে দুই দলই ফাইনালের টিকিট কাটতে চায়। সেই লক্ষ্যে নিউ জিল্যন্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে

এক দিনের ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ১১৭ বার দেখা হয়েছে। তার মধ্যে ভারত ৫৯ ম্যাচ জিতে কিছুটা এগিয়ে আছে। নিউ জিল্যান্ড জিতেছে ৫০টিতে। একটি ম্যাচ টাই হয়েছে। ৭টি ম্যাচে কোনো ফল হয়নি।

আবার ৫৯ জয়ের মধ্যে ভারত আগে ব্যাট করে জিতেছে ২৪ বার। আর রান তাড়া করে জিতেছে ৩৫ বার। অন্যদিকে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে জিতেছে ২৮ বার। আর রান তাড়া করতে নেমে ২২ বার জিতেছে কেন উইলিয়ামসনের দল।

বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে এই দুই দলের মধ্যে এগিয়ে আবার নিউ জিল্যান্ড। বিশ্বকাপে এই দুটি দল মুখোমুখি হয়েছে মোট ৯ বার। তার মধ্যে নিউ জিল্যান্ড জিতেছে ৫ বার। ভারত ৪ বার। আজকের লড়াইয়ে ভারতের সামনে সমতায় ফেরার সুযোগ।

সবশেষ ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল নিউ জিল্যান্ড। এবার অবশ্য গ্রুপ পর্বের ম্যাচে তারা ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে। এবার কে জিতে জয়ের পাল্লা ভারী করে এবং জায়গা করে নেয় ফাইনালে সেটাই দেখার বিষয়।

আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। ছয় ব্যাটারের সঙ্গে দুই স্পিনিং অলরাউন্ডার ও তিন জেনুইন পেসার নিয়ে নেমেছে রোহিত বাহিনী। এদিকে নিউ জিল্যান্ডও অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে। ছয় ব্যাটারের সঙ্গে তিন জেনুইন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...