Trending Now

ফরিদপুরে ১৫ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ

Date:

ফরিদপুর সংবাদদাতা : ইলিশ, শিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ফরিদপুরের পদ্মা নদীতে মাছ শিকারের চেষ্টা করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকালে পুলিশের সহযোগীতায়, জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনে যৌথভাবে অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএসএম শাহাদাত হোসেন জানান, কবিরপুর চর এলাকায় অভিযান চলাকালে ইলিশ শিকারীরা পালিয়ে গেলেও সেখান থেকে জাল জব্দ করা হয়। পরে তা ফরিদপুর নদী বন্দর এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। তিনি জানান, ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।
এসময় ফরিদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা শিরিন শানমিন খান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...