Trending Now

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Date:

পার্থ প্রতিম ভদ্র : দুইদিন আগে বাড়ি থেকে কিছু না বলে বের হয়ে যাওয়া কিশোর আবরাব জাওয়াদের (১৫) লাশ উদ্ধার করেছে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ। আজ মঙ্গলবার(১২ নভেম্বর) দুপুর তিনটার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের সাহেব বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবরাব ফরিদপুর শহরের বিল মামুদপুর এলাকার কামরুল হাসানের একমাত্র ছেলে। কামরুল হাসান বর্তমানে ভিয়েতনাম প্রবাসী।

ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক তদন্ত জনাব মোঃ জাফর ইকবাল জানান, গেরদা গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি মো. সোহেল সাহেব বাড়ির পুকুড়ে দুপুর আড়াইটার দিকে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান কিশোর আবরাবের লাশ উদ্ধার করে।

আবরাবের চাচা টিটু জানান,১০ নভেম্বর বিকেলে বাড়ি থেকে কিছু না বলে বের হয়ে যায় আবরাব । এরপর থেকে সে নিখোঁজ ছিল। তিনি জানান, আবরাব ফরিদপুর শাহীন স্কলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

টিটু আরও বলেন, আজ বিকেলে পুলিশ খবর দিলে আমরা গিয়ে লাশ সনাক্ত করি। তিনি বলেন, গতকাল সোমবার রাতে এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।

টিটু জানান, হারানো দিন রাতে ফরিদপুর শহরতলীর জোয়ারের মোড় এলাকায় স্থানীয়রা তাকে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে আটকে রেখেছিল। কিন্তু সকালে আবার ছেড়ে দেয় বলে জানিয়েছে। এছাড়া ১১ নভেম্বর বিকেলে ০১৩৩৩১১৭২৩০ মোবাইল নাম্বার থেকে আবরাব এক্সসিডেন্ট করেছে মানিকগঞ্জ হাসপাতালে আছে বলে পুলিশ পরিচয়ে ৭ হাজার টাকা চাইলে তাৎক্ষণিক নগদ নাম্বারে পাঠানো হয়। পরে সেই নাম্বার বন্ধ করে দিলে মনে হয়েছে প্রতারক চক্র।

কোতয়ালী থানার পরিদর্শক তদন্ত জনাব জাফর ইকবাল জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল। দুপুরে খবর পেয়ে সাহেব বাড়ি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...