Trending Now

ফরিদপুরে নতুন প্যানেল মেয়র নির্বাচনে কাউন্সিলরদের উদ্যোগ বাতিল

Date:

নিজস্ব প্রতিবেদক : পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্যানেল মেয়র নির্বাচনের যে উদ্যোগ নিয়েছিলেন ফরিদপুর পৌরসভার বিএনপিপন্থী কাউন্সিলরগণ তা বাতিল হয়ে গেছে। আজ বুধবার ফরিদপুর পৌরসভায় কাউন্সিলরদের মাসিক সভায় দুই নম্বর আলোচ্যসূচি ছিল ‘প্যানেল মেয়র পুনঃগঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত’।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকারের  উপ পরিচালক চৌধুরী রওশন ইসলাম। বেলা ১১টার দিকে ফরিদপুর পৌরসভার চারতলায় অবস্থিত সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক সভা শেষ করে সাংবাদিকদের পৌর প্রশাসক বলেন, প্যানেল মেয়র এক দুই বা তিন এ ধরনের একটা কনসেপ্ট পৌরসভাগুলিতে আছে। অথ্যাৎ মেয়রের অনুপস্থিতিতে ধারাবাহিক ভাবে তারা দায়িত্ব পালন করবেন। এরকম একটা দাবি এসেছিল প্যানেল মেয়র পুনঃগঠন করা হোক বা নতুন করেন প্যানেল মেয়র নির্বাচন করা হোক। এখন যেহেতু প্রশাসক দায়িত্বে আছেন এক্ষেত্রে প্যানেল মেয়র কনসেপ্টটা আর কার্যকর নেই। প্রশাসক হিসেবে উপপরিচালক স্থানীয় সরকার ফরিদপুরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোন কারনে আমি দায়িত্বে না থাকলে যার উপর উপ পরিচালকের দায়িত্ব দেওয়া হবে তিনিই পদাধীকার বলে ফরিদপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। সুতরাং প্যানেল মেয়র এক দুই তিন এই কনসেপ্টটা এখন আর কার্যকর নেই।

গত ১৯ আগস্ট দেশের সব পৌরসভার মেয়রকে অব্যাহতি দিয়ে মেয়র পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। নতুন এ প্রেক্ষাপটে ফরিদপুর পৌরসভার  বিএনপির পন্থী  কাউন্সিলরগণ নিজেরা নতুন করে প্যানেল মেয়র নির্বাচন কিংবা মনোনয়নের জন্য উদ্যোগ নেন। এ বিষয়টি গত কয়েকদিকে ফরিদপুরে আলোচনার বিষয়ে পরিনত হয়।

গত ২০২০ সালের ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র ও পৌরপরিষদ শপথ গ্রহণ করেন ২০২১ সালের ১০ জানুয়ারি। শপথ গ্রহনের পর যে তিনজনকে প্যানেল মেয়র হিসেবে মেয়র অমিতাভ বোস দায়িত্ব দেন তারা হলেন, মনিরুল ইসলাম, মতিউর রহমান ও আফরোজা সুলতানা। এরা তিনজনই ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পরিবর্তিত পরিস্থিতিতে প্যানেল মেয়র পদ পুনগঠন করা কিংবা নির্বাচন করা নিয়ে কাউন্সিলরদের মধ্যে ব্যাপক প্রচারণা চালন মিজানুর রহমান, খন্দকার শামসুল আরেফিন ও সৈয়দ আলাওল হোসেন। এর মধ্যে মিজানুর ও শামসুল আরেফিন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। সৈয়দ আলাওল হোসেনের বিএনপি কিংবা সহযোগী সংগঠনে কোন পদ না থাকলেও তার ছোট ভাই আদনান হোসেন জেলা ছাত্রদলের সভাপতি, তার বোন সৈয়দা সুমাইয়া ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক।

ফরিদপুর পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র মনিরুল ইসলাম জানান, তিনি তার পদ থেকে পদত্যাগ করেন নি। ফরিদপুর পৌরসভার দুই নম্বর প্যানেল মেয়র মতিউর রহমান জানান, তাকে পদত্যাগ করানোর জন্য বিএনপিপন্থী কাউন্সিলরগণ চাপ দিয়েছিলেন। তিনি বলেন, আমি বলেছি প্রশাসকের সাথে কথা না বলে আমি কোন সিদ্ধান্ত নেব না। আমরা এমন কোন অন্যায় করিনি যে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, প্যানেল মেয়র তিন আফরোজা সুলতানাও পদত্যাগ করেননি।

২৭টি ওয়ার্ড নিয়ে ফরিদপুর পৌসভা গঠিত। এই পৌরসভায় ২৭ জন পুরুষ কাউন্সিলর ও নয় জন সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট কাউন্সিলর ৩৬ জন।

পৌর কাউন্সিলর মিজানুর রহমান বলেন, আমরা ২৯ জন কাউন্সিলর প্রশাসকের কাছে আবেদন জানাই। প্রশাসক আমাদের সকল প্রস্তুতি নিতে বলেন। তাঁর আশ্বাস পেয়ে আমরা নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছিলাম। নিজে উদ্যোগ নিয়ে কেন আজ তিনি এ উদ্যোগটি বন্ধ করে দিলেন তা আমাদের কাছে বোধগম্য নয়।

তিনজন প্যানেল মেয়র পদত্যাগ না করলেও কেন বুধবারের পৌর পরিষদের মাসিক সভায় ‘প্যানেল মেয়র পুনঃগঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত’ সংক্রান্ত আলোচ্যসূচি কেন রাখা হয়েছে জানতে চাইলে ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান প্রথম আলোকে বলেন, পৌরসভার ২৯ জন কাউন্সিলর প্যানেল মেয়র পুনঃগঠনের দাবি জানিয়ে তার কাছে লিখিত আবেদন করেন। এ কারনে আজকের আলোচ্য সূচিতে এটি রাখা হয়। অবশ্য প্রশাসক পৌরসভার আইন ঘেটে সিদ্ধান্ত দিয়েছেন মেয়রকে অব্যাহতি দেওয়ার পর প্রশাসক নিয়োগ করা হলে প্যানেল মেয়র সংক্রান্ত কোন পদ আর থাকে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...